দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধু স্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
দ্বীপকে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় এ মামলা করা হয়।
এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় নৌপুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেয় পিবিআই।
কেএম